মালদা

কালিয়াচকে কংগ্রেসের প্রচার অভিযান

পঞ্চায়েত নির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে উঠে পড়ে প্রচার অভিযানে নামল কংগ্রেস। বৃহস্পতিবার কালিয়াচক ১ নং ব্লকের ৩৫ নং আসনের জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী হামিদুর রহমান নিজ নির্বাচনী এলাকায় প্রচার অভিযান চালান। এদিন তিনি সুজাপুর, গয়েশবাড়ি, বাখরপুর সহ বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার অভিযান চালান। এদিনের এই প্রচার অভিযানে প্রার্থী ছাড়াও হাজির ছিলেন সুজাপুরের বিধায়ক ঈশা খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্বের অনেকেই।

          প্রচার অভিযান চলা কালীন কংগ্রেস প্রার্থী হামিদুর রহমান বলেন, এদিন তিনি তার নির্বাচনী এলাকায় পদযাত্রা করছেন। এই এলাকার মানুষ বরাবরই কংগ্রেস করেন। তারা কংগ্রেসকে ভালবাসেন তাই মানুষের উৎসাহ দেখে জেতার ব্যাপারে তিনি আশাবাদী।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/jeipaXe-PyE